ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে ২৮ বাংলাদেশি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৭ জুন ২০২৫

Ekushey Television Ltd.

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দলটি (২৮ জন) সড়ক পথে ইরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন। 

বৃহস্পতিবার (২৬ জুন) তারা পাকিস্তানের সীমান্তে পৌঁছান। পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত থেকে শিগগিরই করাচি পৌঁছাবেন। সেখান থেকে বিমান যোগে বাংলাদেশ ফিরে আসবেন তারা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনেচ্ছু অন্য বাংলাদেশিদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দূতাবাস ইরানে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি